পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জ জেলা শহরে মিছিল করেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে শত শত নেতাকর্মী শহরে জড়ো হতে থাকেন। দুপুরে তাঁদের মিছিল ও স্লোগানে শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। এ সময় শহরজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে তাঁরা একত্র হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল নিয়ে শহরের দিকে অগ্রসর হন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে।
এ সময় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তাঁরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অনেক নেতাকর্মীর হাতে লগি-বৈঠাও দেখা যায়। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা গেছে।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
Follow the story
About this article
- Length
- 190 words · 1 min read
- Published
- November 15, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar