নবীজির রওজা জিয়ারতে নতুন সময়সূচি, অনুমতি নিতে হবে নুসুক অ্যাপে
সৌদি আরবের মদিনায় মসজিদে নববিতে অবস্থিত পবিত্র রওজা শরিফ (রিয়াজুল জান্নাহ) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন সূচিতে নারী ও পুরুষের জন্য পৃথক সময় নির্ধারণের পাশাপাশি প্রবেশের অনুমতিপত্র সংগ্রহের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি মসজিদে নববির পরিচালনা ও তত্ত্বাবধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সময়সূচি প্রকাশ করে। নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা [...]
সৌদি আরবের মদিনায় মসজিদে নববিতে অবস্থিত পবিত্র রওজা শরিফ (রিয়াজুল জান্নাহ) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন সূচিতে নারী ও পুরুষের জন্য পৃথক সময় নির্ধারণের পাশাপাশি প্রবেশের অনুমতিপত্র সংগ্রহের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি মসজিদে নববির পরিচালনা ও তত্ত্বাবধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সময়সূচি প্রকাশ করে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন। শুক্রবার পুরুষদের জন্য রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, শনিবার থেকে বৃহস্পতিবার নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন। শুক্রবার নারীদের জন্য ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
রওজা শরিফে প্রবেশের জন্য দর্শনার্থীদের নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৩৬৫ দিনে একবার এই অনুমতিপত্র নেওয়া যাবে। তবে মসজিদে নববির আশপাশে অবস্থানরত ব্যক্তিদের ভৌগোলিক অবস্থান যাচাইয়ের মাধ্যমে তাৎক্ষণিক প্রবেশের সুযোগ রাখা হয়েছে; এ ক্ষেত্রেও ৩৬৫ দিনে একবার অনুমতিপত্র নেওয়ার নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া বয়স্ক ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
Follow the story
About this article
- Length
- 210 words · 1 min read
- Published
- November 18, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar