নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ।
নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলার পরিষদ হল রুমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব শেখ মো: রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারএ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৭ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কর্মসূচির মূল উদ্দেশ্য কৃষকদের উৎপাদন খরচ কমানো, সরিষার আবাদ বাড়ানো এবং রবি মৌসুমে কৃষি উৎপাদনে সহায়তা করা।
Follow the story
About this article
- Length
- 154 words · 1 min read
- Published
- November 26, 2026
- Byline
- সুদাম চন্দ্র
- Source
- Odhikar