রাতুয়া – আসিফ এর নেতৃত্বে কুবির নতুন সংগঠন ‘বলয়’ গঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন সাংস্কৃতিক সংগঠন ‘বলয়’এর প্রথম কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির মডারেটর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিমা সুলতানা রাতুয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ মনোনীত হয়েছেন। কমিটিতে সহসভাপতি [...]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন সাংস্কৃতিক সংগঠন ‘বলয়’এর প্রথম কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির মডারেটর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিমা সুলতানা রাতুয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ মনোনীত হয়েছেন।
কমিটিতে সহসভাপতি হিসেবে মাহফুজুর রহমান রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তোফায়েল মাহমুদ নিবিড় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তুহিব মাহমুদ মনোনীত হয়েছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে প্রমিত মজুমদার, দপ্তর সম্পাদক হিসেবে শাহরিয়ার জামান স্বাধীন, জনসংযোগ ও সৃজনশীল সম্পাদক হিসেবে ইসরাত জাহান ইতি, তথ্য ও সংরক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আতিয়া নওরীন, গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আফরিন নোহা, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম বিজয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে রবিউল ইসলাম এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নুসরাত জাহান রিফা দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইফরাত জাহান, সাবিনা আক্তার, রকিবুল হাসান, তানভীর শাকিল, সানজিদা আক্তার ও তানজিলা আক্তার।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহিন উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মী এবং আইসিটি বিভাগের প্রভাষক মঈনুর রহমান প্রান্ত।
এ ব্যাপারে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আসিফ বলেন, ‘ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে অপসংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতির অযাচিত অনুপ্রবেশ এবং ফ্যাসিস্ট পতন-পরবর্তী সময়ে আমাদের আবহমান বাংলা সংস্কৃতির স্থবির হয়ে পড়ার বড় প্রভাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুভূত হয়েছে। এই সাংস্কৃতিক শূন্যতা কাটিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা, আবহমান বাংলার চিরায়ত ইতিহাস, লোকঐতিহ্য ও সংহতির শেকড় সন্ধানের তাগিদ থেকেই ‘বলয়’-এর যাত্রা শুরু। ‘
তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক ছাত্র সংগঠন হিসেবে ‘বলয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘বলয়’-এর সাথে যুক্ত প্রতিটি সদস্য তাঁদের মেধা, মনন ও সৃজনশীলতার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃত বাংলাদেশি সংস্কৃতিকে যথাযথভাবে ধারণ ও বিকশিত করবেন।’
এ ব্যাপারে সভাপতি ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, ‘ঐতিহ্য বাঁচে মানুষের চর্চায়। আমরা ক্রমশ যান্ত্রিকতায় হারিয়ে ফেলছি চিরচেনা কত উৎসব। যে উৎসবগুলো আমাদের শেকড়ের কাছাকাছি নিয়ে যায় সে উৎসব গুলো আমরা চর্চায় না রাখলে আগামী প্রজন্ম হয়তো এই বাংলার সমৃদ্ধ সংস্কৃতি স্পর্শ পাবে না।ক্যম্পাসে আমাদের লোকজ বিভিন্ন উৎসব গুলো পালনের এই যাত্রা শুরু করার পাশাপাশি একটি এমন পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজস্ব সংস্কৃতি চর্চার এবং বাংলাদেশের অন্যান্য সকল সংস্কৃতি র সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ পাবে।’
Follow the story
About this article
- Length
- 387 words · 2 min read
- Published
- November 26, 2026
- Byline
- আবিদুর রহমান
- Source
- Odhikar