1 min readBy জাকির হোসেন
সালথায় যুবলীগ-ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মহিলা দলের মিছিল
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা মহিলা দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সালথা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া মহিলা দলের নেতাকর্মীরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী সাবিহা আক্তার লুনা, সুবর্ণা আক্তার আছমা, ফারজানা ইয়াসমিন, জিয়াসমিন খান, সুমি বেগম, রুমা আক্তার, রোজিনা আক্তারসহ উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Follow the story
About this article
- Length
- 105 words · 1 min read
- Published
- November 28, 2026
- Byline
- জাকির হোসেন
- Source
- Odhikar