কুবিতে ডেঙ্গু প্রতিরোধে শাখা ছাত্রদলের স্মারকলিপি ও মশক নিধন কর্মসূচি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে মশা নিধনকারী ওষুধ স্প্রে করেন। [...]
AI summary
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে মশা নিধনকারী ওষুধ স্প্রে করেন।
স্মারকলিপিতে ক্যাম্পাসে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ড্রেন-নালা পরিষ্কার, মশক নিধন কর্মসূচি জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রমসহ মোট ১০টি দাবি জানানো হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্যসচিব মো. আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসজুড়ে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। শিগগিরই ‘গ্রিন-ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করা হবে।’
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। পাশাপাশি শিক্ষার্থীদের চলাচল রয়েছে—এমন স্থানগুলোতে মশা নিধনকারী ওষুধ স্প্রে করা হয়েছে। প্রথম ধাপে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়েছে। পরবর্তীতে আবাসিক হলগুলোর আশপাশেও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করবে, যাতে শিক্ষার্থীরা ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারে।’
Follow the story
About this article
- Length
- 207 words · 1 min read
- Published
- September 15, 2026
- Byline
- কুবি প্রতিনিধি
- Source
- Odhikar