ঢাকা কমার্স কলেজে ২০২৬-২৭ সেশনের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঢাকা কমার্স কলেজে ২০২৬-২৭ সেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীবরণ, অ্যাকাডেমিক দিকনির্দেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কলেজের অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুই পর্বে এই আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের প্রথম পর্বে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান জনাব [...]
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঢাকা কমার্স কলেজে ২০২৬-২৭ সেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীবরণ, অ্যাকাডেমিক দিকনির্দেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কলেজের অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুই পর্বে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের প্রথম পর্বে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া।
এরপর দ্বিতীয় পর্বে বিজ্ঞান শাখার নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ওয়াহেদুজ্জামান।
নবীনবরণ ২০২৬-এর এই জমজমাট আয়োজনে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) জনাব আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন এবং উচ্চমাধ্যমিক ভর্তি কমিটি ২০২৬-এর আহ্বায়ক জনাব মোহাম্মদ আবদুস সালামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ঢাকা কমার্স কলেজ কঠোর শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার জন্য দেশজুড়ে পরিচিত। নবীন শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে হবে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
Follow the story
About this article
- Length
- 261 words · 1 min read
- Published
- September 24, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar