নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১
AI summary
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ডাকাত ও বিভিন্ন মামলার আসামিসহ ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৮১ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ জন, মাদক কারবারি ২ জন, মাদকসেবী ২৩ জন, ডাকাত ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, নিয়মিত মামলার আসামি ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ জন রয়েছেন।
থানাভিত্তিক হিসাবে নারায়ণগঞ্জ সদর থানায় ১০ জন, ফতুল্লা মডেল থানায় ২২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ৯ জন, সোনারগাঁ থানায় ১৬ জন, রূপগঞ্জ থানায় ১২ জন এবং আড়াইহাজার থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
Follow the story
About this article
- Length
- 151 words · 1 min read
- Published
- September 30, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar