গ্যাস ফ্যান কেটে কীটনাশকের দোকানে চুরি
AI summary
নওগাঁর রাণীনগরে মেসার্স আফিয়া ট্রেডার্স নামক একটি কীটনাশক ঔষধের দোকানের ভ্যান্টিলেটরের গ্যাস ফ্যান কেটে চুরির ঘটনা ঘটেছে। তবে চোরেরা তাদের ব্যবহৃত মই ফেলে রেখে চলে গেছে।
রবিবার (১৮অক্টোবর) ভোর দেড়টা থেকে ৫টার মধ্যে উপজেলার লোহাচুড়া বাজারে বেলায়েত হোসেনের কীটনাশকের ওই দোকানে চুরির এই ঘটনা ঘটে।
এসময় চোরেরা দোকান থেকে সিনজেনটা কোম্পানির প্রায় তিন লাখ টাকার বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী বেলায়েত হোসেন। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।
লোহাচুড়া এলাকার মৃত রহমানের ছেলে ও মেসার্স আফিয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী বেলায়েত হোসেন বলেন, আমি একজন কৃষি পণ্য সিনজেনটা কোম্পানির সাব ডিলার। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রবিবার সকাল ৭ টার দিকে দোকানের সাটার খুলে দেখতে পাই এলোমেলো হয়ে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর দেখতে পাই ভ্যান্টিলেটরের গ্যাস ফ্যান কাটা এবং আমার দোকানের বিভিন্ন কীটনাশক ঔষধগুলো নেই। গভীর রাত থেকে ভোর এমন সময় মই দিয়ে চোরেরা ভিতরে প্রবেশ করে দোকানের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানির তিন লাখ ৩৩হাজার টাকার বিভিন্ন ধরণের ঔষধ চুরি করে নিয়ে গেছে। তবে যাওয়ার আগে চোরেরা সেখানে একটি মই ফেলে রেখে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসেছিল এবং আমাকে অভিযোগ দিতে বলেছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমি দ্রুত আইনগত সহযোগিতা চাই।
জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাটি জানার পর আমি নিজে সেখানে গিয়েছিলাম। ভুক্তভোগী এখনও অভিযোগ করেননি, তবে আমি অভিযোগ করতে বলেছি। এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি চোরদের ধরার জন্য।
Follow the story
About this article
- Length
- 234 words · 1 min read
- Published
- October 18, 2026
- Byline
- সুদাম চন্দ্র
- Source
- Odhikar