এবার সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি [...]
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ খান রাজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি গ্রামের বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।
Follow the story
About this article
- Length
- 147 words · 1 min read
- Published
- November 10, 2026
- Byline
- জাকির হোসেন
- Source
- Odhikar