নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার স্মরণে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহিদ মিয়ার রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর তালমা ইউনিয়নের কদমতলি চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা লিয়াকত আলী। বিশেষ বক্তা হিসেবে ইসলামী আলোচনা করেন মুফতি শফিকুল ইসলাম ও মুফতি তাসিরুল ইসলাম।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার সন্তান ও তালমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন।
মাহফিলে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহিদ মিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Follow the story
About this article
- Length
- 164 words · 1 min read
- Published
- October 17, 2026
- Byline
- ফরিদপুর জেলা প্রতিনিধি
- Source
- Odhikar