সেপ্টেম্বরে ডেঙ্গু কেড়ে নিয়েছে ২৪৫ প্রাণ, আক্রান্ত ৪৩৭৭৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬২০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে। এ মাসে এখন পর্যন্ত ১৪৮ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭৭৪ জনের।
সেপ্টেম্বরের মৃত্যুর সংখ্যা আগস্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৮৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সেপ্টেম্বরেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি। এ মাসে ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা আগস্টের আক্রান্তের তুলনায় দ্বিগুণেরও বেশি।
Follow the story
About this article
- Length
- 221 words · 1 min read
- Published
- September 30, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar