ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম জেলার ১৮৫টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এ আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের [...]
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম জেলার ১৮৫টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এ আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। সব কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছেন।
Follow the story
About this article
- Length
- 223 words · 1 min read
- Published
- October 28, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar