দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত আছি : ইশরাক
ঢাকার মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তিনি। দল অন্য কাউকে প্রার্থী করলেও তাঁর পক্ষে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান ইশরাক। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক [...]
ঢাকার মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তিনি। দল অন্য কাউকে প্রার্থী করলেও তাঁর পক্ষে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান ইশরাক।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে আগামী মেয়র নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি। যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাঁকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।’
ইশরাক আরও বলেন, কোনো কিছুতেই তিনি বিচলিত হবেন না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Follow the story
About this article
- Length
- 144 words · 1 min read
- Published
- October 19, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar