পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
নওগাঁর রাণীনগরে ফল্ট লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর) রাতে রাণীনগর জোনাল অফিসের আওতাধীন উপজেলার কালিকাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত রতন মিয়া রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন। এবং তিনি পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের [...]
AI summary
নওগাঁর রাণীনগরে ফল্ট লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর) রাতে রাণীনগর জোনাল অফিসের আওতাধীন উপজেলার কালিকাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত রতন মিয়া রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন। এবং তিনি পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের ছেলে। তার পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান।
ডিজিএম আবু হাসান মুঠোফোনে বলেন, উপজেলার ক্ষিদ্র কালিকাপুর নামক স্থান এলাকায় আমাদের লাইন ফল্ট ছিল। এদিন রাত ৮টার দিকে আমাদের অফিসের সহকর্মী রতন সেখানে লাইন ঠিক করতে যায়। এরপর কোনো এক কারণে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই জন্য আমি মানসিকভাবে ভালো নেই।
তবে ফল্ট থাকার পর হঠাৎ লাইন চালু হয়ে রতন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেখানে নেসকোরও লাইনও আছে, হয়তোবা সেই লাইনের অথবা অন্য কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ বলা যাচ্ছেনা বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, নিহত রতন ছিলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান এবং তার বাড়ি পাবনা জেলায়। সে কালিকাপুর এলাকায় লাইনের কাজ করছিল এবং কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। আমরা আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করবো।
Follow the story
About this article
- Length
- 224 words · 1 min read
- Published
- November 11, 2026
- Byline
- সুদাম চন্দ্র
- Source
- Odhikar