চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭২৩
চট্টগ্রাম রেঞ্জের নব জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে গত শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে রবিবার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৭২৩ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৩ জন নেতা-কর্মকেও গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলা ভিত্তিক আটকৃতদের সংখ্যা হলো: চট্টগ্রামে ২৫৩, কক্সবাজারে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, চাঁদপুরে [...]
চট্টগ্রাম রেঞ্জের নব জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে গত শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে রবিবার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৭২৩ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৩ জন নেতা-কর্মকেও গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলা ভিত্তিক আটকৃতদের সংখ্যা হলো: চট্টগ্রামে ২৫৩, কক্সবাজারে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, চাঁদপুরে ১১৯, নোয়াখালীতে ১৭০, ফেনীতে ২৯, লক্ষ্মীপুরে ৪৭, রাঙ্গামাটিতে ৯ এবং খাগড়াছড়িতে ৪৩ জন।
আটকৃতদের মধ্যে ৬৩১ জনকে মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে এবং বাকি ৯২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৩, কক্সবাজারে ১, কুমিল্লায় ৭, নোয়াখালীতে ১০, রাঙ্গামাটিতে ১ এবং খাগড়াছড়িতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং বিরোধী অভিযান চলমান থাকবে। জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।
Follow the story
About this article
- Length
- 134 words · 1 min read
- Published
- October 4, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar