র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘অ্যাকাউন্টিং ফর গুড গভর্ন্যান্স’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল [...]
AI summary
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘অ্যাকাউন্টিং ফর গুড গভর্ন্যান্স’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, এআইএস বিভাগের সভাপতি মো. রবিউল ইসলাম এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলমকে সঙ্গে নিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কেক কাটেন। এর আগে এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি অনলাইন সেমিনারে অংশ নেন। সেমিনারে বক্তারা সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ হিসাববিদ গড়ে তোলা জরুরি। এ ধরনের আয়োজন দক্ষ হিসাববিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Follow the story
About this article
- Length
- 154 words · 1 min read
- Published
- November 10, 2026
- Byline
- মোঃ আবু মুসা
- Source
- Odhikar