এফআইইউ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের আয়োজন শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয় ‘ম্যারাথন-২০২৬’ প্রতিযোগিতা। [...]
AI summary
নানা আয়োজনের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের আয়োজন শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয় ‘ম্যারাথন-২০২৬’ প্রতিযোগিতা।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সরকারের অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিদের সামনে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য, ফারইস্ট সোশাল ফাউন্ডেশনের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিনের শেষ পর্বে দুপুর আড়াইটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
Follow the story
About this article
- Length
- 159 words · 1 min read
- Published
- September 16, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar