নওগাঁয় মাদক সেবনের দায়ে ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছয়জনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কানইল গ্রামের শ্রী মড়ল মুর্মুর ছেলে শ্রী বিনত মুর্মু ও একই এলাকার মৃত মতিয়া দাসের ছেলেন উত্তম দাস (২৫), ধরমপুর [...]
নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছয়জনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কানইল গ্রামের শ্রী মড়ল মুর্মুর ছেলে শ্রী বিনত মুর্মু ও একই এলাকার মৃত মতিয়া দাসের ছেলেন উত্তম দাস (২৫), ধরমপুর গ্রামের মৃত মহর বকসোর ছেলে মো. মজিবর রহমান (৫৫), ডাঙ্গাপাড়া গ্রামের মৃত এমাজউদ্দীন মন্ডলের ছেলে মো. বজলুর রহমান (৪৫), কড়কড়িয়া গ্রামের মৃত চিরুয সিংহের ছেলে শ্রী ধীরেন (৪৫) ও ভাবিচা গ্রামের মৃত পরেশ ভৌমিকের ছেলে তপন ভৌমিক (৪০)।
এদের মধ্যে বিনত মুর্মু, মজিবর রহমান ও বজলুর রহমানকে ১০০ টাকা করে অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উত্তম দাসকে ৫০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ধীরেন ও তপন ভৌমিককে ৫০০ টাকা করে অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
Follow the story
About this article
- Length
- 147 words · 1 min read
- Published
- October 28, 2026
- Byline
- সুদাম চন্দ্র
- Source
- Odhikar