সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের প্রথম বরাদ্দের উদ্বোধন
সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে শতভাগ অনলাইনভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে অটোমেটিক অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে সরকারি আবাসনের আবেদন গ্রহণ, আবেদন ব্যবস্থাপনা এবং বরাদ্দ প্রক্রিয়ার সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি আবাসন বরাদ্দ কার্যক্রমে শতভাগ অনলাইন ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধি, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Follow the story
About this article
- Length
- 130 words · 1 min read
- Published
- October 15, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar