সাজেকে গোলাগুলি, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় কছমিতা ত্রিপুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কছমিতা ত্রিপুরা মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর স্থানীয় চিকিৎসকের [...]
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় কছমিতা ত্রিপুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কছমিতা ত্রিপুরা মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলি চলছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে গোলাগুলির মধ্যে পড়ে শিশুটি গুলিবিদ্ধ হয়।
স্থানীয় কার্বারি (পাড়া প্রধান) মতেন্দ্র ত্রিপুরা বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর সংঘাতের মধ্যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খেটে খাওয়া জুমচাষি পরিবারগুলো নিরাপত্তার কারণে জুমে গিয়ে কাজ করতে পারছে না, স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছে না। হাটবাজারে যেতে না পারায় অনেক পরিবার খাদ্যসংকটের আশঙ্কায় রয়েছে বলেও জানান তিনি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ শিশুর ছবি পেয়েছি, তবে এখনো তাকে পাইনি।’
Follow the story
About this article
- Length
- 166 words · 1 min read
- Published
- September 29, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar