বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
AI summary
Sign in to read the summary
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি গিয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে রূপ নেয়।
নিম্নচাপটির প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে সতর্ক সংকেত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Follow the story
About this article
- Length
- 95 words · 1 min read
- Published
- September 28, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar