প্রথম টেস্টের আগের দিন চোট পেলেন মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে চোট পেয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় তাঁর আঙুলে চোট লাগে। এতে আসন্ন প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মিরপুরে অনুশীলনে নামে বাংলাদেশ দল। এ সময় নেটে ব্যাটিং করার সময় বল থ্রোয়ারের একটি বল মুশফিকের আঙুলে আঘাত করে। চোট পাওয়ার পর তিনি ফিজিও বায়েজেদুল ইসলামের শরণাপন্ন হন। পরে আর অনুশীলন না করে ড্রেসিংরুমে চলে যান এই অভিজ্ঞ ব্যাটার।
তবে মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা এবং প্রথম টেস্টে তাঁর খেলার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মুশফিকের চোট বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
একশর বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম বাংলাদেশ দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটারদের একজন। তিনি খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন তাওহিদ হৃদয়। তবে মুশফিকের শারীরিক অবস্থা মূল্যায়নের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Follow the story
About this article
- Length
- 170 words · 1 min read
- Published
- October 27, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar